• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

চার মাসেও মেলেনি যুবকের সন্ধান, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পিতা

পঞ্চগড় প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড়ে চার মাস ধরে নিখোঁজ রয়েছেন হাসান আলী (৩১) নামে এক যুবক। দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। অপহরণের অভিযোগ এনে থানায় মামলা দায়েরের পরও সন্তানের কোনো খোঁজ না পাওয়ায় অবশেষে রাস্তায় নেমেছেন স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট বাজারে ভুক্তভোগী পরিবারের ব্যানারে আয়োজিত মানববন্ধনে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। নিখোঁজ হাসান আলীর বাবা রমজান আলী বারবার ছেলের নাম ধরে কান্নায় ভেঙে পড়েন। তার সেই আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। 

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে রমজান আলী বলেন, গত বছরের ১৬ জানুয়ারি হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি বাজারে মনিরের হোটেলে কাজ করতে গিয়ে আমার ছেলে নিখোঁজ হয়। এরপর থেকে আমরা আর কোনো খোঁজ পাইনি। বিভিন্ন সূত্রে আমরা সন্দেহ করছি, জামিরুল নামের একজন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

তিনি বলেন, এ ঘটনায় জামিরুলকে প্রধান আসামি করে থানায় মামলা করা হয়েছে। পরে বগুড়া থেকে অজ্ঞাতনামা দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিরা আমাকে গুম করার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রমজান আলী আরও বলেন, আমি একজন বাবা, চার মাস ধরে ছেলের কোনো খবর নাই। আমি জানি না সে বেঁচে আছে, না মারা গেছে। আমি শুধু আমার ছেলেকে ফিরে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন—আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন।

মানববন্ধনে অংশ নেওয়া প্রতিবেশী হাসান আলী ও আব্দুল ফারুক বলেন, নিখোঁজ হাসান আলী একজন পরিশ্রমী ও সৎ যুবক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া রহস্যজনক। তারা দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ হাসান আলীকে জীবিত অথবা মৃত যেভাবেই হোক উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার