• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মধুপুরে গাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ১২:২২ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যান এলাকায় বেওলা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের পর স্থানীয় নারীরা বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লাশটি দেখতে পান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর জাতীয় উদ্যানের দক্ষিণে বেরিবাইদ ভিটের বল্লি বাগান এলাকায় প্রথমে কয়েকজন নারী লাকড়ি সংগ্রহ করতে গিয়ে গাছে ঝুলন্ত লাশটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়।

প্রত্যক্ষদর্শী রসুলপুর এলাকার বাসিন্দা মুন্না ও তাইজ উদ্দিন জানান, বিকেল প্রায় ৫টার দিকে তারা ঘটনাটি শোনেন এবং ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পান।

খবর পেয়ে সন্ধ্যার পর ঘটনাস্থলে পৌঁছান অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল, এসআই বিমল চন্দ্র পাইন ও বেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায় এবং পরে তা উদ্ধার করে। পরনে খয়েরি রঙের শার্ট ও লুঙ্গি ছিল। তার আনুমানিক বয়স প্রায় ৩০ বছর। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলমান আছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ভিওডি বাংলা/মোঃ লিটন সরকার/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার