• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পদত্যাগ করলেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সকল সদস্য

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কর্মকর্তাদের আগেই সরে দাঁড়াতে বলেছিল দেশটির সরকার। শেষ পর্যন্ত তা-ই হলো। সরকারি হস্তক্ষেপে ভেঙে গেল এসএলসি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বোর্ডের কর্মকর্তারা একযোগে পদত্যাগ করেছেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘এসএলসি সভাপতির দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ার এখনো ১১ মাস বাকি। এই সময়েই পদত্যাগের ঘোষণা দিতে একটি বিশেষ সভা আহ্বান করেন। একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা দলকে দায়িত্ব দিতে কমিটি পদত্যাগ করেছে। নতুন অন্তর্বর্তীকালীন দলের নেতৃত্বে থাকবেন একজন সাবেক বিনিয়োগ ব্যাংকার। তিনি একই সঙ্গে একজন বিরোধী রাজনীতিবিদ।’ 

এসএলসিতে দুর্নীতির অভিযোগ রয়েছে অনেক দিন ধরেই। জনগণের অসন্তোষের কারণে সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। একজন সরকারি কর্মকর্তা জানান, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সপ্তাহের শেষে বোর্ড সভাপতি শাম্মি সিলভার সঙ্গে বৈঠক করে নতুন ব্যবস্থাপনায় বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন।

শ্রীলঙ্কার ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ নতুন কিছু নয়। ২০২৩ সালের নভেম্বরে সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি এসএলসির সদস্য পদ স্থগিত করেছিল।  পরে ২০২৪ সালের জানুয়ারির শেষে স্থগিতাদেশ তুলে শাম্মি সিলভার কমিটি পুনর্বহাল করা হয়েছিল। তারপর চতুর্থবারের মতো এসএলসি সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার তো বোর্ডই ভেঙে দেওয়া হলো। সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি আবারো এসএলসিকে শাস্তি দেয় কি না, এখন সেটাই দেখার অপক্ষো।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার