• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্য জরুরি : ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২০ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

ঢাকা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬–২০২৭ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।  মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তিনি নির্বাচনে আইনজীবীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের বিচারব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী সমাজের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বিগত প্রায় দেড় যুগ ধরে দেশে এক ধরনের স্বৈরাচারী শাসন কায়েম ছিল, যার ফলে বিচারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।  তিনি বলেন, সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত রাষ্ট্র গড়ে তোলাই এখন সবার লক্ষ্য হওয়া উচিত।

অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীরা আসন্ন নির্বাচনে পেশাগত মর্যাদা রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কড়াইল বস্তিতে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করলেন আইনমন্ত্রী
কড়াইল বস্তিতে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করলেন আইনমন্ত্রী
মুফতি আমির হামজার আগাম জামিন
মুফতি আমির হামজার আগাম জামিন
গ্রেপ্তারি পরোয়ানার পর আমির হামজার আগাম জামিন আবেদন
গ্রেপ্তারি পরোয়ানার পর আমির হামজার আগাম জামিন আবেদন