• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গুলশানে বিদেশি নাগরিকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০২:০২ পি.এম.
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে এক বিদেশি নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম শামীম সালিম কাসিম। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন বিদেশি নাগরিক মারা গেছেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে তদন্ত শেষে এ বিষয়ে স্পষ্ট করে জানানো হবে।

জানা যায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই বিদেশি নাগরিককে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে। ঘটনার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩
ঢাকার ২  এলাকা থেকে ২৯ গ্রেপ্তার
ঢাকার ২ এলাকা থেকে ২৯ গ্রেপ্তার