• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বগুড়ায় গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি    ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পি.এম.
প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শ্রী উমা চন্দ্র রায় (৬০)। সে চকরাধিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে।

স্থানীয়রা জানান, কালবৈশাখী ঝড়ে বাজারসংলগ্ন একটি বড় পাকুরগাছ ভেঙে উমা চন্দ্র রায়ের পানের দোকানের ওপর পড়ে। এ সময় তিনি দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং দোকানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।

গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত