• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

সাবেক বিচারপতি মানিককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পি.এম.
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। 

সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্যানেলের অপর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি সাবেক বিচারপতি মানিক ও অধ্যাপক জামালকে আগামী ১৫ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করে অনুমতি দেন আদালত। বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন মানিক ও জামাল।

ভিওডি বাংলা/আরআর/এসআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি