• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নির্বাচিত হলে নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান করব: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ভোট দিয়ে নির্বাচিত করলে নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

সোমবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর সবুজবাগের পূর্ব নন্দীপাড়ার ৬ নম্বর সড়কের নতুন রাস্তা উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি এ মন্তব্য করেন।
 
আবদুস সালাম বলেন, উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য, ব্যক্তিগত নয় সমষ্টিগত উন্নয়নের মাধ্যমেই এগিয়ে নিতে চান দেশ ও নগরকে।
 
জুলাই সনদ নিয়ে বিরোধীদলের সমালোচনার জবাবে তিনি দাবি করেন, এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
 
এদিকে, জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, কোথাও যাতে পানি জমে না থাকে সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।
 
খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা এবং এ বিষয়ে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
 
আসন্ন বর্ষা মৌসুমের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবে বলেও আশ্বাস দেন তিনি।
 
এ সময় সড়কের নতুন রাস্তা উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে ঢাকা-৯ আসনের এমপি ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা