• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

বোদায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি    ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পি.এম.
প্রতীকী ছবি

পঞ্চগড়ে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৬ এপ্রিল) জেলার বোদা উপজেলায় এঘটনা ঘটে। অভিযোগ ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে বিদ্যালয় প্রাঙ্গণে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় ভুক্তভোগী চতুর্থ শ্রেণির ছাত্রী তার ছোট বোনকে স্কুলে দিতে আসে। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় গিয়ে প্রাক্‌-প্রাথমিকের শিক্ষার্থীদের পড়া দেখিয়ে দিতে বলেন। কিছুক্ষণ পর প্রধান শিক্ষক সেখানে গিয়ে ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরাসহ স্থানীয় কয়েকজন বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে পিটুনি দিয়ে অফিস কক্ষে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন।

খবর পেয়ে বোদা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত শিক্ষককে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/বিন্দু 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার