• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মানবপাচারকারী ঢাকায় গ্রেপ্তার

ইতালি পাঠানোর নামে প্রতারণা ও লিবিয়ায় আটকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ পি.এম.
ছবি : সংগৃহীত

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে সালাউদ্দিন শেখ (৪৮) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।  শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, শরীয়তপুরের নড়িয়া এলাকার বাসিন্দা মো. আলিমুল করিমকে (৪০) ইতালি পাঠানোর কথা বলে ২০২৪ সালের ২৮ এপ্রিল পর্যন্ত মোট ১৩ লাখ টাকা হাতিয়ে নেয় আসামি সালাউদ্দিন। কিন্তু তাকে ইতালি না পাঠিয়ে মালয়েশিয়া, মিশর ও ইন্দোনেশিয়া ঘুরিয়ে শেষে লিবিয়ার এক নির্জন মরুভূমিতে আটকে রাখা হয়।

সেখানে আলিমুলের ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি লিবিয়ার মাফিয়া চক্রের হাতে বন্দি আছেন জানিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছে আরও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এই চক্র। নিরুপায় হয়ে আলিমুলের স্ত্রী আরও ৪ লাখ টাকা দিলেও স্বামীকে উদ্ধার করতে পারেননি।

এই ঘটনায় গত ৭ এপ্রিল আলিমুলের স্ত্রী বাদী হয়ে শরীয়তপুরের নড়িয়া থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা (নং- ১০/১০৭) দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সালাউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মানবপাচারের মতো অমানবিক অপরাধের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশি পিস্তলসহ ‘শুটার সাদ্দাম’ ও তার ২ সহযোগী গ্রেপ্তার
র‍্যাবের অভিযান বিদেশি পিস্তলসহ ‘শুটার সাদ্দাম’ ও তার ২ সহযোগী গ্রেপ্তার
প্রশ্নফাঁসের নামে প্রতারণা, ৪ সদস্য গ্রেপ্তার
প্রশ্নফাঁসের নামে প্রতারণা, ৪ সদস্য গ্রেপ্তার
রাজধানীর গুলশানে ৩৬ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১
রাজধানীর গুলশানে ৩৬ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১