মোহাম্মদপুরে মাথায় নির্মাণসামগ্রী পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে নির্মানাধীন ভবনে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্য হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুর আরশিনগর লাবণী লেক সিটির পাশে সাততলা একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. রনি (২৮)। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সাহেব আলী ছেলে।
জানা যায়, রনি আরশিনগরে নির্মাণাধী ওই ভবনটিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ সকালে নিচ থেকে সাততলায় ঢালাইয়ের মাল তোলার সময় তিনি মাথায় আঘাত পান। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রনির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আর জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু/এমএস







