• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৭ এ.এম.
ছবি : ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।  

বুধবার (২২ এপ্রিল) বিকেলে পার-ভাঙ্গুড়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনারের মাধ্যমে সন্মান জানিয়ে অবশেষে পার-ভাঙ্গুড়া কবরস্থান সংলগ্ন ঈদগাঁ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।  

এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প অর্পণ করা হয়।

পাবনা জেলা পুলিশ লাইনের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা কে গার্ড অব অনার দিয়ে সন্মান প্রদান করেন। এক মিনিট নীরবতা পালন শেষে পার-ভাঙ্গুড়া ঈদগাঁ মাঠে জানাজা এবং মাঠ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।  

বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মাষ্টার কে গার্ড অব অনার দিয়ে সন্মানিত করেন ভাঙ্গুড়া থানার ওসি তদন্ত মোঃ আরিফুল ইসলাম, পাবনা পুলিশ লাইনের এস আই সবুজার হোসেন ও তারদল।

বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মাষ্টারের জানাজা নামাজে উপস্থিত ছিলেন, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হেদায়েতুল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তি সহ গণমাধ্যমকর্মীবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়ি টলটলীপাড়াতে সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী,১ সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু