• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পি.এম.
শেষ ওয়ান্ডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড: ছবি-ভিওডি বাংলা

ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ নিয়ে টানা দুই সিরিজে জয়ের দেখা পেল টাইগাররা। গত মাসে পাকিস্তানকেও একই ব্যাবধানে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ান্ডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে  বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর ১০৬ আর লিটন দাসের ৭৬ রানে ভর করে ৮ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিকরা। 

ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় কিউইরা। ৮ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটের পতন হয় ৫৪ রানে। অধিনায়ক টম ল্যাথাম ফেরেন দলীয় ৬১ রানে এবং ১০৮ রানে ফিফটি হাঁকিয়ে ফেরেন ওপেনার নিক কেলি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ফলে ৪৪.৫ ওভেরে ২১০ রানেই অলাউট হয় নিউজিল্যান্ড ক্রিকেট দল।

কিউইদের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ডেন ফক্সক্রফট। নিশ্চিত পরাজয় জেনেও ম্যাচের শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালান এই কিউই ব্যাটার। ৮০ বলে ৬ টি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৯ রান করেন ওপেনার নিক কেলি। 

অপর দিকে বাংলাদেশের হয়ে ৯ ওভারে মাত্র ৪৩ রানে ৫ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। 

৫৫ রানের জয়ের মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

পর পর দুই সিজির জয়ের ফলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথে এক ধাপ এগিয়ে গেল টাইগাররা।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার