• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক:

আমরা খেলাধুলাকে আগের মতো ফিরিয়ে আনতে চাই

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পি.এম.
স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আবদুস সালাম: ছবি-ভিওডি বাংলা

খেলাধুলাকে আগের মতো ফিরিয়ে আনতে চাই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। 

আবদুস সালাম বলেন, আমরা ফুটবলকে আগের সেই যুগে আবারও ফিরে যেতে চাই। আমরা বিশ্বাস করি-ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়াঙ্গনে পরিবর্তন আসবে। আমরা ঢাকার ফুটবল ক্লাবগুলোকে বাঁচিয়ে রাখতে চাই। সবার সম্মিলিত সাহায্যের মাধ্যমে আমরা ক্রীড়াঙ্গনকে আগের মতো ফিরিয়ে আনতে চাই। ক্লাবের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান করতে হবে।বর্তমানে যেভাবে ফুটবল চলছে, এটাকে চলা বলে না।

তিনি বলেন, ঢাকার ফুটবলকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে যে ফুটবল স্টেডিয়াম আছে, সেখানে শুধুমাত্র আন্তর্জাতিক খেলা ছাড়া ক্লাবের খেলাগুলো হয় না। এটাতো হতে পারে না। ফুটবলকে ডেভেলপ করতে হলে ক্লাবের খেলাগুলোও স্টেডিয়ামে হতে হবে। আমাদের কমলাপুরের স্টেডিয়ামও আমরা ব্যবহার করতে পারি না। আমরা আশা করবো, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী এগুলো নিয়ে কাজ করবেন। আমরা খেলাধুলাকে আগের মতো ফিরিয়ে আনতে চাই। প্রধানমন্ত্রীও এমনটা চান।  

প্রশাসক আরও বলেন, আজকে এই সংগঠন তৈরী হওয়ার মূল কারণ হলো, ক্লাবগুলোর স্বার্থে কাজ করা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা ঢাকার ফুটবল, হকি-ক্রিকেটকে আগের মতো ফিরিয়ে আনতে চাই।  

সংবাদ সম্মেলনে এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মোস্তাকুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা