সৌদি আরব পৌঁছেছেন ২৫৩৯৬ হজযাত্রী, মৃত্যু ২

বাংলাদেশ থেকে হজের উদেশ্য এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। এ সময়ে দুই বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিন থেকে জানা যায়, ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারিভাবে গেছেন ২২ হাজার ৫২৬ জন। এতে মোট ৬৩ টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

বুলেটিন থেকে আরও জানা যায়, বুধবার মক্কায় একজন হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে সৌদি আরবে গিয়ে মোট দুই বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হলো।
সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।
ভিওডি বাংলা/বিন্দু







