• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্পেশালাইজড হাসপাতালে চুরি: ১০ লাখ টাকার মালামালসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০২:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে নির্মাণসামগ্রী চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— আল মামুন সরকার (৩৩), মো. মামুনুর রশীদ (৪০) ও মো. মাসুম বিল্লাহ (৩৫)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টার দিকে হাসপাতালের বেজমেন্ট-২ এর নির্মাণাধীন প্রকল্প থেকে বেশ কিছু মূল্যবান স্ক্রাব (নির্মাণসামগ্রীর অংশ) মিনি ট্রাকে করে চুরি করে নিয়ে যায় একটি চক্র। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় তদন্তে নামে পুলিশ।

তদন্তের ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সুপার স্পেশালাইজড হাসপাতাল এলাকা থেকে মামুন সরকার ও মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৪টি মিনি ট্রাক ভর্তি চুরি যাওয়া স্ক্রাব উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির দায় স্বীকার করেছেন। তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন কাঠামোতে হকার্স নিয়ন্ত্রণের উদ্যোগ ডিএসসিসির
নতুন কাঠামোতে হকার্স নিয়ন্ত্রণের উদ্যোগ ডিএসসিসির
ডিএসসিসি প্রশাসকের সাথে আইএসপিএবি ও কোয়াব প্রতিনিধিদের সমন্বয় সভা
ডিএসসিসি প্রশাসকের সাথে আইএসপিএবি ও কোয়াব প্রতিনিধিদের সমন্বয় সভা
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম