পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রকল্প পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক

পুরান ঢাকার ঐতিহাসিক কেন্দ্রীয় কারাগার এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য তিনি এই পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রকল্পের আওতায় ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণ, সংস্কার কার্যক্রম এবং আশপাশের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন প্রশাসক। তিনি প্রকল্পটি দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরান ঢাকার ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নগরবাসীর জন্য একটি আকর্ষণীয় ও দর্শনীয় স্থান গড়ে উঠবে।
ভিওডি বাংলা/খতিব/আ







