• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ এ.এম.
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এ জোটের প্রার্থী এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার পর বৃহস্পতিবার তার বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াত জোট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন রিটার্নিং অফিসার।

এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট ১টি আসনে মনোনয়নপত্র দিয়েছে। এর বাইরে আরও তিনজন আলাদাভাবে মনোনয়নপত্র জমা দেন। জামায়াতে ইসলামীর ও তাদের জোটের শরিকদের জন্য বরাদ্দ ১৩ আসনের মধ্যে জামায়াত ৯ জন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র দুইজন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে একজন করে মনোনয়ন পেয়েছেন।

দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার ইসি’র যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, আমরা ১৩টি মনোনয়নপত্র বাছাই করেছি, এর মধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হলো। একজনের মনোনয়নপত্র নিয়ে সিদ্ধান্ত অপেক্ষমাণ। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ডকুমেন্ট দেয়ার জন্য সময় দেয়া হয়েছে।

যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মারজিয়া বেগম, জামায়াতের ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, মহিলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক সাজেদা সামাদ, মহিলা জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবি’র ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সভাপতি তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।

আটকে গেল মনিরা শারমিনের মনোনয়ন

রিটার্নিং অফিসার বলেন, সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের পর তিন বছর পার না হলে ভোট করা যায় না। এনসিপি’র মনিরা শারমিন ২০২৩ সালের ১১ই নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন। গত বছরের ডিসেম্বরে তিনি চাকরি ছাড়েন।  চাকরি ছাড়ার মাত্র চার মাস পেরিয়েছে তার।  মনিরা শারমিন যে কাগজপত্র দিয়েছে, তাতে সরকারি পে- স্কেলের কথা উল্লেখ রয়েছে। এজন্য তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের পরে সাংবাদিকদের বলেন, আমাদের জোটের ১২টি মনোনয়নপত্র বৈধ হয়েছে, এনসিপি’র মনিরা শারমিনের একটি মনোনয়নপত্রের বিষয়ে বৃহস্পতিবার ১২টা পর্যন্ত সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে কাগজপত্র উপস্থাপন করা হবে। এ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এনসিপি’র পক্ষ থেকে মঙ্গলবার নির্ধারিত সময়ের পরে একজনের (নুসরাত তাবাসসুম) মনোনয়নপত্র দেয়া হলেও তা আর আমলে নেননি রিটার্নিং অফিসার।  এদিকে বিএনপি’র ৩৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ আজ বৃহস্পতিবার চলবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না