• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বাসের নতুন ভাড়া নির্ধারণ আজ, দুপুরে মন্ত্রীর ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এ.এম.
ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের নতুন ভাড়া আজ বৃহস্পতিবার নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।  গতকাল বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রী। 

এদিকে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সোয়া ১২ টার দিকে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করবেন বলে জানিয়েছেন তথ্য অফিসার নোবেল দে। 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তত্পর হয়ে ওঠেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও দেশের অনেক স্থানেই যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। 

এ নিয়ে বিভিন্ন স্থানে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাগিবতণ্ডার ঘটনাও ঘটছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকারনির্ধারিত বাসভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।

এদিকে বিআরটিএ  সূত্র বলছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের বৈঠকের পরে তা কমবেশি করে চূড়ান্ত হবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক