• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

হিলিতে বন্ধ থাকবে পণ্য আমদানি-রপ্তানি

দিনাজপুর প্রতিনিধি    ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০১ এ.এম.
ছবি : সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  এ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তবে ওইদিন হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

 হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করারও সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ কারণে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দরের মাধ্যমে দুদেশের মধ্যে যে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।  এ ছাড়া সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকায় আগামী শনিবার থেকে পণ্য আমদানি-রপ্তানি পুনরায় শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।  প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল।  আর ফল ঘোষণা হবে ৪ মে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার