• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

অন্তর্বর্তী সময়ে হামের টিকা আমদানি হয়নি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পি.এম.
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারী শাসনব্যবস্থাকে বিদায় করেছে। তবে দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তী সরকারের সময়ে শিশুদের জন্য হামের টিকা আমদানি করা হয়নি।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থার সহায়তার কথা উল্লেখ করে তিনি জানান, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ দ্রুততার সঙ্গে হামের টিকা সরবরাহ করেছে। এর ফলে সরকার টিকা হাতে পেয়েছে এবং প্রায় দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

টেস্ট কিটের কিছু ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং ইতোমধ্যে বেশ কিছু কিট দেশে পৌঁছেছে। একটি কিট দিয়ে তিন শিশুর পরীক্ষা করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, কিছু টেস্ট কিট বর্তমানে ঢাকার কাস্টমস ও বিমানবন্দরে রয়েছে, যা দ্রুত ছাড় করার প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা