• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএসসিসি প্রশাসকের সাথে আইএসপিএবি ও কোয়াব প্রতিনিধিদের সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এবং কোয়াব (ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর নগর ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নগরীর ইন্টারনেট ও ক্যাবল সেবার মানোন্নয়ন, অবৈধ তার অপসারণ, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক ভোগান্তি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়েও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

প্রশাসক আবদুস সালাম বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনায় ইন্টারনেট ও ক্যাবল সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ সেবাগুলো যেন সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং নগরবাসীর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ তার অপসারণে ডিএসসিসি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন।

সভায় আইএসপিএবি ও কোয়াবের প্রতিনিধিরা নগরীর সার্বিক উন্নয়নে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস দেন।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি