• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

হিজবুল্লাহ ইস্যুতে লেবাননের সঙ্গে যৌথ কাজ করার প্রস্তাব ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক    ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেও হিজবুল্লাহ ইস্যুতে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। ওয়াশিংটনে চলমান আলোচনার মধ্যেই লেবাননের সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার।

গত ১৭ এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই বিরতিকে স্থায়ী করার লক্ষ্যেই বর্তমানে ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে।

এই আলোচনার ফাঁকে বুধবার (২২ এপ্রিল) জেরুজালেমে ইসরায়েলের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে কূটনীতিকদের এক অনুষ্ঠানে বক্তব্য দেন গিদেওন সার। সেখানে তিনি হিজবুল্লাহ প্রসঙ্গে লেবাননের সঙ্গে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান।

সার বলেন, “আগামীকাল বুধবার ওয়াশিংটনে ইসরায়েল এবং লেবাননের মধ্যে সরাসরি সংলাপ ফের শুরু হতে যাচ্ছে। লেবাননের সরকারের প্রতি আমার আহ্বান— যে হিজবুল্লা আপনাদের দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে, আসুন এই গোষ্ঠীটিকে নির্মূল করতে আমরা একসঙ্গে কাজ করি।”

তিনি আরও বলেন, “এই সহযোগিতা আমাদের চেয়ে আপনাদের প্রয়োজন বেশি। এই কাজের জন্য নৈতিক সততা এবং ঝুঁকি প্রয়োজন আছে, তবে আপনাদের এবং আমাদের শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য এর কোনো বিকল্প নেই।”

উল্লেখ্য, ১৯৮২ সালে লেবাননে গড়ে ওঠে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই সংগঠনটিকে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সশস্ত্র গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি ইসরায়েলবিরোধী অবস্থান বজায় রেখে আসছে।

হিজবুল্লাহ সরাসরি লেবাননের প্রকাশ্য রাজনীতিতে অংশ না নিলেও দেশটির ক্ষমতার কাঠামোয় তাদের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।

চলমান পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর লেবাননে পৃথক সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। টানা ৪৫ দিনের অভিযানে লেবাননে প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৭ এপ্রিল ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয় ইসরায়েল ও লেবাননের মধ্যে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!