• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

রেজওয়ানের পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান


প্রকাশ:  ৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
রেজওয়ানের পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান

 নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ মেডিকেল কলেজে উত্তীর্ণ হওয়া মেধাবী ছাত্র রেজওয়ান আহমেদের ভর্তিসহ পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রেজওয়ান খুলনার কয়রা উপজেলার সাতহালিয়া গ্রামের মেধাবী ও অস্বচ্ছল ছাত্র। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীণ হয়েও শুধুমাত্র আর্থিক অস্বচ্ছলতার কারণে তার ভর্তি বা মেডিক্যালে পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়ে। পরে তারেক রহমান তার পাশে দাড়ান এবং রেজওয়ানের ভর্তি কার্যক্রম ও বইপত্র ক্রয়ের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির অধীনে ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহর পরিকল্পনায় এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিয়ষক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনের ব্যবস্থাপনায় রেজওয়ানকে ভর্তি কার্যক্রম ও বইপত্র ক্রয়ের জন্য এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অমল চন্দ্র পাল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. এম আর হাসান, বারডেম শাখার ডা. আমিরুল ইসলাম পাভেল প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন