• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রাম সিটি কলেজে হামলা: ছাত্রদলের বিরুদ্ধে জামায়াতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সংঘটিত সহিংস হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বহিরাগতদের নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্ত পরিবেশ বিনষ্টের চেষ্টা চালিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আজ বিকেলে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে বহিরাগতসহ ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পৈশাচিক ও বর্বরোচিত হামলা চালিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেছে। আমি এই নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত এ ধরনের সহিংসতা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। ছাত্রদল নামধারী ব্যক্তিদের ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা, গুরুতর জখম এবং একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা প্রমাণ করে যে, পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্ত পরিবেশ নষ্টের চেষ্টা চলছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কখনোই সহিংসতা ও সন্ত্রাসের জায়গা হতে পারে না। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু তার প্রকাশ কখনোই অস্ত্রের ভাষায় হতে পারে না। এ ধরনের জঘন্য কর্মকাণ্ড জাতির ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দেবে।

তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, আমি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি এবং হামলার সঙ্গে জড়িত ছাত্রদল নামধারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহত শিক্ষার্থীদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করারও জোর দাবি জানাচ্ছি।

এছাড়া শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা, নিরাপত্তা ও সহাবস্থান বজায় রাখতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক