{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএসসিসি প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ চালু

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পি.এম.
মো. আবদুস সালাম: ছবি-ভিওডি বাংলা
মো. আবদুস সালাম: ছবি-ভিওডি বাংলা

রাজধানীর নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম-এর অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে।

নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশাসক মহোদয় ও ডিএসসিসির দৈনন্দিন কার্যক্রম, উন্নয়নমূলক উদ্যোগ এবং বিশেষ কর্মসূচির সর্বশেষ তথ্য সহজেই জানতে পারবেন নগরবাসী।

এছাড়া, নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ সরাসরি প্রশাসককে জানাতে পারবেন এই পেজের মাধ্যমে। প্রাপ্ত অভিযোগগুলো বিধি অনুযায়ী নিষ্পত্তি করে সংশ্লিষ্ট নাগরিকদের অবহিত করা হবে বলেও জানানো হয়েছে।

ডিএসসিসির পক্ষ থেকে সম্মানিত সকল অংশীজনকে প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে নগর উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডি: যে দুপুরে থেমে গিয়েছিল অসংখ্য ক্ষুদে স্বপ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের যে গুম নিয়ে কথা বলছে এইচআরডব্লিউ
ছবি: জাতিসংঘ বাংলাদেশ অফিস
ঢাকায় টেকসই ভবনের জাতীয় মূল্যায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ জাতিসংঘের