• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

সাভারে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ০১:১৯ পি.এম.
র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া হেরোইনসহ আটক মাদক ব্যবসায়ী মো. শরীফুল হক

ঢাকার সাভারে বিপুল পরিমাণ হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৪। অভিযানে প্রায় ১ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৫ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২০ এপ্রিল) র‍্যাব-৪ সূত্রে জানা যায়, রাতের দিকে সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি বিশেষ দল সাভার থানার টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. শরীফুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত শরীফুল হক দীর্ঘদিন ধরে একটি সক্রিয় মাদক চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেরোইন সংগ্রহ করে সাভার ও আশপাশের এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন বলে ধারণা করা হচ্ছে।

র‍্যাব আরও জানায়, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি। 

আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/এমআই/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’