• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

বগুড়ায় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিলেন প্রধানমন্ত্রী

বগুড়া ব্যুরো    ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ এ.এম.
বগুড়ায় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিলেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

বগুড়ায় সফরে এসে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচি শেষে নিজ বাড়িতে হালকা নাস্তা করার পর সার্কিট হাউজে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে পৈত্রিক ভিটায় কর্মসূচি শেষ করে তিনি প্রথমে নিজ বাসভবনে কিছুক্ষণ বিশ্রাম ও নাস্তা করেন। এরপর বগুড়া সার্কিট হাউজে দুপুরের খাবার গ্রহণ করেন।

মধ্যাহ্নভোজের মেন্যুতে ছিল নাজিরশাল চালের ভাত, বগুড়ার জনপ্রিয় আলুঘাটি, পাবদা ও শিং মাছের দোপেঁয়াজা, পাতাশি মাছের চড়চড়ি, গরুর ভুনা, মসুর ডাল, শশা-টমেটোর সালাদ, দেশি মুরগি এবং বগুড়ার বিখ্যাত সাদা ও মিষ্টি দই।

খাবার প্রস্তুতের জন্য ঢাকা পর্যটন মোটেল থেকে বাবুর্চি লিয়াকত আলী ও তার দলকে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার এনডিসি রশিদুল ইসলাম।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্ধারিত খাবারের তালিকা অনুযায়ী রান্না করা হয়। তবে স্থানীয় স্বাদের কথা বিবেচনায় অতিরিক্তভাবে যুক্ত করা হয় বগুড়ার বিখ্যাত আলুঘাটি ও দই। প্রধানমন্ত্রী গরুর মাংস দিয়ে আলুঘাটি এবং দইয়ের স্বাদ গ্রহণ করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার