• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী অবরোধ উপেক্ষা করে হরমুজ পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দর অবরোধ বহাল থাকবে: ট্রাম্প বগুড়ায় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিলেন প্রধানমন্ত্রী মধ্যরাতে সরে যাওয়ার ঘোষণা দিলেন জাতীয় যুবশক্তির সদস্যসচিব কূটনীতির ফাঁকে উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি অবস্থান পুলিশের ইউনিফর্মে আবারও রং বদলের উদ্যোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের যুবক ১ লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ যুদ্ধবিরতি বজায় রাখতে আহ্বান রুশ পররাষ্ট্রমন্ত্রীর

জেট ফুয়েলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি

কর ছাড়ের দাবি মার্কিন এয়ারলাইন্সগুলোর

আন্তর্জাতিক ডেস্ক    ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

জেট ফুয়েলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের স্বল্পমূল্যের বিমান সংস্থাগুলো। পরিস্থিতি সামাল দিতে তারা অস্থায়ী কর ছাড়ের দাবি তুলেছে।

জানা গেছে, দেশটির প্রধান লো-কস্ট এয়ারলাইন্সগুলোর শীর্ষ নির্বাহীরা মার্কিন পরিবহন সচিব শন ডাফির সঙ্গে বৈঠকে বসবেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সৃষ্ট চাপ কমাতে তারা কর সুবিধার বিষয়টি তুলে ধরবেন।

এর আগে স্পিরিট এয়ারলাইন্স, ফ্রন্টিয়ার এয়ারলাইন্স, অ্যালেজিয়েন্ট এয়ার, সান কান্ট্রি এয়ারলাইন্স এবং অ্যাভেলো এয়ারলাইন্সের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি জোট গত সপ্তাহে মার্কিন কংগ্রেস নেতাদের কাছে চিঠি পাঠায়।

চিঠিতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানানো হয়, যাতে বিমান টিকিটের ওপর ৭.৫ শতাংশ ফেডারেল আবগারি শুল্ক এবং প্রতি ফ্লাইট সেগমেন্টে ৫.৩০ ডলারের কর সাময়িকভাবে স্থগিত করার আইন প্রণয়ন করা হয়।

এয়ারলাইন্সগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অফ ভ্যালু এয়ারলাইন্স জানিয়েছে, এসব কর মওকুফ করা গেলে জেট ফুয়েলের বাড়তি ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশ সমন্বয় করা সম্ভব হবে।
খাতসংশ্লিষ্টদের মতে, জ্বালানির ব্যয় বৃদ্ধি লো-কস্ট এয়ারলাইন্সগুলোর ওপর সবচেয়ে বেশি চাপ তৈরি করেছে। কর ছাড় দেওয়া হলে যাত্রীদের টিকিটের দামও তুলনামূলকভাবে স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে তারা মনে করছেন।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংঘাত থামিয়ে অর্থনীতি স্থিতিশীল করতে চায় ইরান: প্রেসিডেন্ট
সংঘাত থামিয়ে অর্থনীতি স্থিতিশীল করতে চায় ইরান: প্রেসিডেন্ট
ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বসতেও আপত্তি নেই: ট্রাম্প
ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বসতেও আপত্তি নেই: ট্রাম্প
পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে : ট্রাম্প
পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে : ট্রাম্প