• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ফেসবুক পোস্ট ঘিরে কুমিল্লায় সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লা প্রতিনিধি    ২১ এপ্রিল ২০২৬, ০১:১১ এ.এম.
ফাইল ছবি

ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলায় দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং একটি পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৈশারচর গ্রামের সালাম গ্রুপ ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার সালাম গ্রুপের মামুন নামের এক যুবকের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে মনোয়ার মেম্বার গ্রুপের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেই উত্তেজনা সোমবার বিকেলে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে মনোয়ার মেম্বার গ্রুপের লোকজন সালাম মিয়ার একটি বিল্ডিং ও ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সালাম গ্রুপের লোকজনও প্রতিরোধ গড়ে তোলে, এতে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে একজনকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। এ সময় একটি পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু