• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

স্ত্রীকে নির্যাতন, ট্রাফিক সার্জেন্টের জেল

চট্টগ্রাম ব্যুরো    ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পি.এম.
ছবি : সংগৃহীত

যৌতুক দাবি করে স্ত্রীকে নির্যাতনের মামলায় ট্সারাফিক পুলিশের সার্জেন্ট মো. নাজিম উদ্দিনকে এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, না দিলে আরো এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে ২০০৪ সালে মো. নাজিম উদ্দিনের বিয়ে হয়।

নাজিমের বাড়ি পটিয়ায় এবং ভুক্তভোগী নারীর বাড়ি লালমনিরহাটে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মামলার পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে।
 
মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের মার্চ মাসে নিজের নামে একটি ফ্ল্যাট কেনার জন্য নাজিম উদ্দিন স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

এ টাকা আনতে চাপ দিয়ে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। সবশেষ ২০২০ সালের ১৪ জুন সন্ধ্যায় টাকা না দেওয়ায় ভুক্তভোগীকে মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। 

এ ঘটনার পর ভুক্তভোগী নারী আদালতে মামলার আবেদন করলে নগরের কোতোয়ালি থানায় মামলা রেকর্ড করার নির্দেশ দেন আদালত। পরে ২০২০ সালের ১৭ আগস্ট থানায় মামলা রেকর্ড করা হয়।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ