• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

নিহত দুই শহীদ শ্রমিক পরিবারের পাশে শ্রমিক দল


প্রকাশ:  ৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ পি.এম.
শেয়ার করুন 0
নিহত দুই শহীদ শ্রমিক পরিবারের পাশে শ্রমিক দল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ৯৭ শহীদ শ্রমিক পরিবারের সমবেদনা জানাতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিনে দুই শহীদ শ্রমিক নেতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ- এর একটি প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই জন শহীদের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মিরপুর ১৩ নম্বার এলাকায় নিহত শ্রমিক নেতাদের পরিবারে অর্থ সহায়তা দেওয়া হয়। এ সময় নিহত শ্রমিক নেতা শহীদ মোহাম্মদ ফজলু এবং শহীদ ফাইজুল ইসলাম রাজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন প্রতিনিধিরা। 

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এবং শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন ও সম্মিলিত শ্রমিক পরিষদ এর সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন এর নেতৃত্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ তারিকুল আলম তেনজিং,  শ্রমিক দল কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন, সহ-মহিলা সম্পাদক হামিদা খাতুন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান, কাফরুল থানার আহ্বায়ক রাজেশদুল হাসান রনি, সদস্য সচিব শরিফুল ইসলাম ভূইয়া রুবেল সহ ঢাকা জেলা ও মহানগর শ্রমিক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ রিয়াদ/এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন