• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

নাহিদ তানজিদ শান্তর নৈপুণ্যে সিরিজ সমতায় বাংলাদেশ

   ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পি.এম.
ছবি : সংগৃহীত

নাহিদ রানার অসাধারণ বোলিংয়ের পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নৈপূণ্যে ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ ক্রিকেট দল।

গত শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২২ রানে হেরে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ; আজ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করে।

আজ সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির মুখে পড়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।  দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার নিক কেলি।  বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা।  আরেক পেসার শরিফুল ইসলাম ১০ ওভারে মাত্র ৩২ রান খরচ করে শিকার করেন দুই উইকেট। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

১৯৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে দলীয় মাত্র ২১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।  ৮ রান করে ফেরেন ওপেনার সাইফ হাসান ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার।

এরপর পর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  তৃতীয় উইকেটে তারা ১১০ বলে ১২০ রানের জুটি গড়েন।  ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলীয় ১৪১ রানে আউট হন তানজিদ হাসান তামিম।  তিনি ৫৮ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৬ রান করেন তানজিদ হাসান তামিম।

তানজিদ আউট হওয়ার পর ব্যাট করতে নেমে দ্রুতই ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। তিনি ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নেমে ১১ বলে ৭ রানের বেশি করতে পারেননি। 

৭১ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫০ রান করার পর আঙুলে ব্যথা পেলে মাঠ ছাড়েন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিদায়ের পর অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ৮৭ বল আগেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয়। তাওহীদ ৩১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ২৫ বলে ৮ রান করেন মিরাজ। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার