• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০২:২৮ পি.এম.
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু। ছবি: সংগৃহীত

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে বগুড়া। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বগুড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সিটি করপোরেশন। ২০০১ সালে বিএনপি এ বিষয়ে কাজ শুরু করে এবং ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়। আজ বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।”

তিনি আরও বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। “প্রশাসন তাদের কাজ করবে, তবে শহর পরিষ্কার রাখা নাগরিকদেরও দায়িত্ব,” বলেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে দেশে বিদ্যমান অন্যান্য সিটি করপোরেশনগুলো হলো—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান তারেক রহমান। এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এটি তার বগুড়ায় সাম্প্রতিক সফরগুলোর একটি।

সকাল ৬টায় রাজধানীর গুলশান থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার