• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পঞ্চগড়ে নারী উন্নয়ন ফোরামের কার্যক্রম নিষ্ক্রিয়

পঞ্চগড় প্রতিনিধি    ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

পঞ্চগড় জেলায় নারীর ক্ষমতায়ন, অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত নারী উন্নয়ন ফোরামটি এখন কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। একসময় নিয়মিত সভা, সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে এর কোনো দৃশ্যমান কার্যক্রম নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় নারীদের উন্নয়নমূলক নানা উদ্যোগ নেওয়ার কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ফোরামের নিয়মিত সভা-সমাবেশ, প্রশিক্ষণ কর্মশালা এবং সচেতনতামূলক কার্যক্রম অনেকদিন ধরে বন্ধ রয়েছে। ফলে নারীদের উন্নয়নে এই প্ল্যাটফর্মটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাবেক সভাপতি কামরুন নাহার শাহিন জানান, তিনি ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এই ফোরামের সভাপতির দায়িত্বে ছিলেন। ওই সময়ে নিয়মিতভাবে নারীদের নিয়ে সভা-সেমিনার অনুষ্ঠিত হতো, যেখানে নারী অধিকার, স্বাস্থ্য সচেতনতা এবং আত্মকর্মসংস্থান বিষয়ে আলোচনা করা হতো।

তিনি বলেন, “আমরা তখন নারীদের নিয়ে অনেক কার্যক্রম করেছি। কিন্তু এখন সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে করে গ্রামীণ নারীরা গুরুত্বপূর্ণ তথ্য ও সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।”

তিনি আরও আশা প্রকাশ করেন, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়ে নারী উন্নয়ন কার্যক্রম আবারও গতিশীল করবে।

অন্যদিকে স্থানীয় পর্যায়ে ফোরাম সম্পর্কে জানাশোনা না থাকার বিষয়টিও সামনে এসেছে। সদর উপজেলার ইসলামবাগ এলাকার জোসনা খন্দকার (৫৫) বলেন, “আমি এই ধরনের কোনো ফোরামের নামও আগে কখনও শুনিনি। এর কাজ কী, তাও জানি না।”

একই ধরনের মত প্রকাশ করেন কামাতপাড়া এলাকার হাসিনা বেগম। তিনি বলেন, “নারী উন্নয়ন ফোরামের নাম শুনেছি, কিন্তু বাস্তবে এর কোনো কার্যক্রম দেখিনি। যদি সত্যিই নারীদের জন্য এমন কোনো সংগঠন থাকে, তাহলে আমাদের জন্য উপকার হতো।”

নারী উদ্যোক্তা খাদিজা খাতুন জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নারী উন্নয়ন ফোরামের কথা দেখেছেন, তবে মাঠ পর্যায়ে এর কোনো কার্যক্রম চোখে পড়েনি। “ফেসবুকে শুধু নাম দেখেছি, বাস্তবে পঞ্চগড়ে এমন সংগঠনের কার্যক্রম সম্পর্কে কোনো ধারণা নেই,” বলেন তিনি।

আরেক নারী উদ্যোক্তা আতিকা উলফাত বলেন, “জেলা ও উপজেলায় নারী উন্নয়ন ফোরাম আছে বলে শুনেছি, কিন্তু এর বাস্তব কোনো কার্যক্রম আমি দেখিনি। যদি থাকেও, তা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি।”

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহামিদা সুলতানা জানান, নারী উন্নয়ন ফোরাম সম্পর্কে তিনি নতুন যোগদান করায় বিস্তারিত তথ্য এখনো জানা নেই। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান। তিনি বলেন, নারীদের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ থাকলে তা অবশ্যই ইতিবাচক হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজন অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে।

এদিকে সচেতন মহলের মতে, নারী উন্নয়ন ফোরাম সক্রিয় থাকলে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু বাস্তবে এখন এটি কেবল নামেই সীমাবদ্ধ বলে অভিযোগ তাদের।

পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার বলেন, “নারী উন্নয়ন ফোরামকে পুনরুজ্জীবিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। সঠিক পরিকল্পনা ও আন্তরিকতা থাকলে এই ফোরাম আবারও নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

ভিওডি বাংলা/স্নিগ্ধা  খন্দকার/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু