• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ক্রীড়া ভাতা পাচ্ছেন আরো ১৭১ ক্রীড়াবিদ

ক্রীড়া প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ এ.এম.
ছবি : সংগৃহীত

প্রথম দফায় ১২৯ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় নিয়ে আসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।  আজ রোববার (১৯ এপ্রিল) আরো ১৭১ জনকে এই কর্মসূচিতে যোগ করা হচ্ছে।  তাতে সংখ্যাটা দাঁড়াবে ৩০০ জনে।  প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় চালু হওয়া এই কর্মসূচিতে ক্রীড়াবিদদের মাসিক এক লাখ টাকা ভাতা ও বিশেষ কার্ড প্রদান করা হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে বিভিন্ন ডিসিপ্লিনের মোট ৫০০ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হবে, যার জন্য বছরে প্রায় ৬০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এই অর্থবছরে ৩০০ জনকেই দেওয়া হবে।

আজ জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলকে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান করা হবে। ফুটবলারদের সঙ্গে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের অপেক্ষায় থাকা জাতীয় নারী হকি দলকে।

প্রথমবার এশিয়ান গেমস বাছাই খেলতে আগামীকাল ইন্দোনেশিয়া যাচ্ছেন মেয়েরা। আন্তর্জাতিক আসরে অভিষেকের আগেই ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে হকির মেয়েদের। এ ছাড়া সদ্য পাকিস্তান থেকে দক্ষিণ এশিয়ান আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে স্বর্ণজয়ী সিফাত উল্লাহ ও নাজমুল ইসলাম জয় পাবেন স্পোর্টস কার্ড ও এক লাখ টাকা করে নগদ পুরস্কার।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান গতকাল বলেছেন, ‘রবিবার বিভিন্ন ডিসিপ্লিনের আরো ১৭১ জনকে দেওয়া হবে।

এই অর্থবছরে এটা দ্বিতীয় ধাপ, অর্থাৎ আগামী জুন পর্যন্ত আমরা সব মিলিয়ে ৩০০ জনকে দিচ্ছি। যাঁরা এবার কার্ড পাচ্ছেন তাঁরা মাসিক এক লাখ টাকা করে ভাতা পাবেন জুন পর্যন্ত। পারফরম্যান্স অনুসারে নতুন অর্থবছরে তাঁরা থাকবেন বা পারফরম্যান্স মূল্যায়ন করব এবং সেই সঙ্গে সংখ্যাটা আশা করছি আরো বাড়বে।  ৫০০ হয়তো হবে আগামী অর্থবছর থেকে।’

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার