• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হামে মৃত্যু: শোকাহত পরিবারটির পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটির শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খবরটি তার দৃষ্টিগোচর হলে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দ্রুত উক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করে একটি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় শোকাহত শামীম-নাহার দম্পতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং অসুস্থ সন্তানটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যান্যরা।

উল্লেখ্য, পরিবারের বড় সন্তান নিহাল (৬) এবং ছোট সন্তান সিয়াম (৩) হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। পবিত্র ঈদুল ফিতরের দিন ছোট সন্তান সিয়াম (৩) মৃত্যুবরণ করে, যা পরিবারটির জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়ায়।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক