• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক    ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পি.এম.
সংগৃহীত ছবি

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আগামীকাল রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ এপ্রিল) দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

বার্তায় জানানো হয়, সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হবে। এতে এনসিপির আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এনসিপির পক্ষ থেকে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। দলটি আশা করছে, বর্তমান প্রেক্ষাপটে তাদের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক