• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিপাকে কাগজপত্রহীন যানবাহন

কেন্দুয়ায় ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জ্বালানি তেল বিতরণে নতুন নিয়ম চালুর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে কেন্দুয়ার হিমালয় ফিলিং স্টেশনে ফুয়েল পাস বা কার্ডের মাধ্যমে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই নিয়ম কার্যকর হলে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি দেওয়া হবে না। ফলে তেল নিতে হলে প্রতিটি যানবাহনের জন্য নির্ধারিত ফুয়েল কার্ড থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।

জানা গেছে, ফুয়েল কার্ড সংগ্রহে আগ্রহীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় অথবা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে হবে।

এদিকে নতুন এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন যেসব যানবাহনের বৈধ কাগজপত্র নেই। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সরাসরি ফুয়েল কার্ড পাওয়া কঠিন হবে। তবে যেসব যানবাহনের রেজিস্ট্রেশন নেই, তাদের দ্রুত বিআরটিএতে নিবন্ধনের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় একাধিক চালক জানান, অনেক মোটরসাইকেলের কাগজপত্র সম্পূর্ণ নয়। হঠাৎ এমন নিয়ম চালু হওয়ায় তারা বিপাকে পড়বেন বলে আশঙ্কা করছেন।

নেত্রকোণা জেলা প্রশাসক (ডিসি) নিদেশর্না অনুযায়ী শুক্রবার (১৭ এপ্রিল) ময়মনসিংহ বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ, কেন্দুয়া হিমালয় ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া কোনো ধরনের জ্বালানি সরবরাহ করা হবে না।

সচেতন মহলের মতে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি বিতরণে শৃঙ্খলা ফিরে আসবে। তবে কাগজপত্রহীন যানবাহনের মালিকদের দ্রুত বৈধতা নিশ্চিত না করলে তারা বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন।

ভিওডি বাংলা/মো: হুমায়ুন কবির/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ