• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ এপ্রিল ২০২৬, ০২:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরাইল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এই চুক্তি কঠোরভাবে ও পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণাকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাগত জানিয়েছেন গুতেরেস। এই চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ও সক্রিয় ভূমিকারও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।’

বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ মহাসচিবের মতে এই সাময়িক যুদ্ধবিরতি চলমান সংঘাতের তীব্রতা কমাতে সহায়ক হবে এবং আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের পথ খুলে দিতে পারে।

গুতেরেস জোর দিয়ে বলেন, ‘সব পক্ষকে এই যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে এবং আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে।’

তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, এই আহ্বান ইসরাইল ও লেবানন সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

জাতিসংঘ মনে করছে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে এই ১০ দিনের যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে কাজ করতে পারে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!