• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন আজ

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ এ.এম.
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার(১৭ এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রসারিত ফ্লাইটসূচি ও ভাড়া কমানোর উদ্যোগসহ সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর হজ ফ্লাইট শুরু হচ্ছে।

বিশ্বের অন্যতম বৃহৎ হজযাত্রী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ থেকে এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী যাবেন।

মোট হজযাত্রীর প্রায় ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ভ্রমণ করবেন, আর বাকি যাত্রীরা সৌদিয়া ও ফ্লাইনাস ব্যবহার করবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এ বছর উদ্বোধনী হজ ফ্লাইট ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এতে ৪১৯ জন হজযাত্রী থাকবেন।

সেদিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ৬টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ৩টি সৌদিয়া এবং ৩টি ফ্লাইনাস পরিচালনা করবে।

প্রাক-হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। এ সময় মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ১০২টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ৭৫টি সৌদিয়া এবং ৩০টি ফ্লাইনাস পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হজ শেষে ফেরত ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক