• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ক্যান্সার আক্রান্ত চবি শিক্ষার্থীর মৃত্যু

চবি প্রতিনিধি    ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ এ.এম.
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের মোহাম্মদ রাশেদুল ইসলাম ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।  বুধবার (১৫ এপ্রিল) মধ্য রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, বিবিএ ৮ম সেমিস্টারের এই শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইউনিটে ভর্তি ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানতে চাইলে ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম বলেন, ‘রাশেদ খুবই মেধাবী শিক্ষার্থী ছিল।  দেখা হলেই সে হাসিমুখে কথা বলতো।  রমজানে ঈদের ছুটিতে সে অসুস্থ হয়ে পড়ে। আগামী মে মাসে তার পরীক্ষা হওয়ার কথা ছিল।’

বিভাগের শিক্ষকরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

জানতে চাইলে বিভাগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘তার মৃত্যুতে আমাদের বিভাগ গভীরভাবে শোকাহত।  অসুস্থ থাকাকালীন তার পরিবারের সঙ্গে আমরা দেখা করেছি এবং হাসপাতালে গিয়ে আমরা তাকে দেখে এসেছি। তার চিকিৎসা ছিল খুবই ব্যয়বহুল। আমাদের বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে তার বাবাকে কিছুটা অর্থ সহযোগিতা দিতে পেরেছে। তবে আগামী রোববার বিভাগের মিটিংয়ে তার বিষয়টি বিবেচনা করা হবে।’

ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘আমাদের বিভাগের শিক্ষার্থীরা আসে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং একপর্যায়ে তার শরীরে ক্যান্সার রোগ ধরা পড়ে।  এই ধরনের ক্যান্সারে বেঁচে ফেরার সম্ভাবনা থাকে।  আমরা ভেবেছিলাম সে খুব দ্রুতই সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবে। কিন্তু তা আর হলো না। সে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু