• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

নেত্রকোনণা

৩১শ’ লিটার ডিজেল জব্দ: দুই দোকান মালিককে অর্থদণ্ড

নেত্রকোণা প্রতিনিধি    ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোণা জেলা প্রশাসন সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ হাজার ১ শত লিটার ডিজেল জব্দ এবং অবৈধ ভাবে ডিজেল মজুদ করায় দায়ে দুই দোকান মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

নেত্রকোণা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের ঠাকুরাকোণা বাজারের মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্স এ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে ৩ হাজার ১ শত লিটার ডিজেল মজুদ কয়ায় সরকারের অনিকুলে তা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২,৯৫,০০০/- (দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা )।

এ সময় মোবাইল কোর্টের বিজ্ঞ বিচারক নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ অবৈধ ভাবে ডিজেল মজুদ রাখার দায়ে দুই দোকান মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 

তিনি আরও জানান, নেত্রকোণা জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে অবৈধ মজুতদারের বিরুদ্ধে এই ধরনের মোবাইল অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এ কে এম এরশাদুল হক জনি/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার