• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দায়িত্ব নিলেন নতুন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর সোহেল হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান মামলার জট কমাতে ৮৭১ আদালত ও ২৩২ বিচারক পদ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হবে

ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সাগর, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. শারমিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী সহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলায় এমআর টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে।

সভায় বক্তারা ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত কর্মকর্তারা এ কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ভিওডি বাংলা/গিয়াস উদ্দিন সরদার/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার
আরএমপিতে ১১ কর্মকর্তার বদলি
আরএমপিতে ১১ কর্মকর্তার বদলি
চরাঞ্চলে স্বাস্থ্যসেবা চরম সংকটে: যাতায়াতের অভাবে ভোগান্তিতে মানুষ
চরাঞ্চলে স্বাস্থ্যসেবা চরম সংকটে: যাতায়াতের অভাবে ভোগান্তিতে মানুষ