• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক    ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৪ এ.এম.
ছবি : সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল। গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে না নামায় ফ্লোরিডাভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে করেছে প্রতারণা মামলা।

অভিযোগ উঠেছে, চুক্তি অনুযায়ী অন্তত ৩০ মিনিট খেলার কথা থাকলেও ভেনেজুয়েলার বিপক্ষে মেসি সেদিন মাঠে নামেননি, যা কোম্পানিটিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।
 
মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল। চুক্তির অন্যতম শর্ত ছিল, ইনজুরি না থাকলে মেসিকে দুটি ম্যাচেই অন্তত ৩০ মিনিট খেলতে হবে। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে একবারের জন্যও মাঠে দেখা যায়নি।

প্রোটার কোম্পানির অভিযোড় আরও জোরালো হয়েছে একটি বিশেষ কারণে। ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে না খেললেও পরের দিন ঠিকই ইন্টার মিয়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন মেসি।

ভিআইডির দাবি, এটিই প্রমাণ করে যে মেসি ফিট ছিলেন এবং স্রেফ অবহেলা বা চুক্তিভঙ্গের কারণেই তিনি আগের দিনের প্রীতি ম্যাচে খেলেননি।

কোম্পানিটি জানায়, ভেনেজুয়েলা ম্যাচে মেসি না খেলায় টিকিটের চাহিদা কমে যায় এবং ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নিতে হয়। এতে তাদের ১ মিলিয়ন ডলারের বেশি লোকসান হয়েছে। এমনকি সেদিন গ্যালারিতে বসে খেলা দেখার জন্য মেসির পরিবারের জন্য বিশেষ স্যুইট ভাড়া করা হলেও শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি।

আইনি ঝামেলা চললেও ইন্টার মিয়ামির জার্সিতে মেসির পারফরম্যান্স এখনও অবিশ্বাস্য। ২০২৩ সালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৯৬ ম্যাচে ৮৩টি গোল করেছেন তিনি। তার নেতৃত্বেই মিয়ামি লিগস কাপ, সাপোর্টার্স শিল্প এবং এমএলএস কাপের মতো ট্রফি জিতেছে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার