নববর্ষে ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন মামুন

পঞ্চগড়ে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন রনিক। নববর্ষ উপলক্ষে তিনি এসব পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
সোমবার (১৩ এপ্রিল) পঞ্চগড় পৌরসভার তিনটি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তিনি নগদ অর্থ প্রদান করেন। এ সময় প্রতিটি পরিবারকে ১৩ হাজার টাকা করে মোট ৫২ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
সহায়তা পাওয়া পরিবারগুলো হলো-পৌরসভার তেলিপাড়া গ্রামের মো. আকবর, চানপাড়া গ্রামের আব্দুল কাদের, উত্তর জালাসি গ্রামের জয়মনা বেগম এবং জালাসি এলাকার হোসেন আলীর পরিবার। গত ২৭ মার্চ পঞ্চগড়ে হওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে এসব পরিবারের বসতঘর, বাদাম ও ভুট্টাক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। এতে তারা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং কষ্টে দিন কাটাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত এসব পরিবারের অনেকেরই নববর্ষ উপলক্ষে ন্যূনতম খাবারের ব্যবস্থাও ছিল না। বিষয়টি জানতে পেরে আব্দুল্লাহ আল মামুন রনিক নিজ উদ্যোগে তাদের বাড়িতে গিয়ে সহায়তা প্রদান করেন।
আব্দুল্লাহ আল মামুন রনিক বলেন, ‘মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি এই সহায়তা দিয়েছেন। নিজের সঞ্চিত অর্থ থেকে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে মোট ৫২ হাজার টাকা দিয়েছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, পহেলা বৈশাখে এসব পরিবারের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি ভবিষ্যতেও পৌর এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার ইচ্ছার কথাও উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে তিনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।
ভিওডি বাংলা/জা







