কালিয়ায় প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। বাংলা বর্ষবরণের এ আয়োজনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, কালিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী মো. আল্-আমিন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি স ম রেজা রাব্বি কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং সরদার, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন, সাবেক সদস্য সচিব পৌর বিএনপি মনিরুজ্জামান (মনা) উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, সাবেক সদস্য সচিব মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র/ছাত্রী, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সুধীজন।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসব আমাদের ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এছাড়া আয়োজনের অংশ হিসেবে ডাক বাংলো চত্বরে গ্রামীণ মেলা ও বিভিন্ন স্টল বসানো হয় এবং লাঠি খেলা অনুষ্ঠিত হয় যা আগত দর্শনার্থীদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।
ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা







