• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লাহর রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পি.এম.
হিজবুল্লাহর রকেট হামলায় বিস্ফোরিত ইসরায়েলের কয়েকটি স্থাপনা। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চলমান থাকলেও উত্তেজনা কমেনি—লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় আবারও ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে ইসরায়েলের মেতুলা, কাফার গিলাদি ও কিরিয়াত শমোনা এলাকায় একাধিক রকেট হামলা চালানো হয়।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ওইদিন সকালে লেবানন সীমান্ত থেকে গ্যালিলি অঞ্চলের দিকে অন্তত ২০টি রকেট ছোড়া হয়। এর মধ্যে কয়েকটি আকাশেই প্রতিহত করা সম্ভব হয়েছে, আর বাকিগুলো খোলা স্থানে গিয়ে পড়ে।

হামলার সময় মানারা ও কিরিয়াত শমোনা এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে, ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২ মার্চ সীমান্তে সংঘর্ষের পর থেকে দক্ষিণ লেবাননে বিমান ও স্থল হামলা আরও জোরদার করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৮৯ জন নিহত এবং ৬ হাজার ৭৬২ জন আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরায়েলি অভিযানের জবাব হিসেবেই হিজবুল্লাহ নিয়মিত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া ১৪ দিনের যুদ্ধবিরতির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, ইসরায়েল তা মানছে না। তাদের দাবি, এই চুক্তি শুধু ইরানের ক্ষেত্রে প্রযোজ্য, লেবানন বা হিজবুল্লাহ এর অংশ নয়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের যুদ্ধ শুরুর শঙ্কা
ফের যুদ্ধ শুরুর শঙ্কা
যুদ্ধকালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮
যুদ্ধকালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮
ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু, অভিযোগ কমলা হ্যারিসের
ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু, অভিযোগ কমলা হ্যারিসের