• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৫ এপ্রিল ২০২৬, ০২:২৯ পি.এম.
আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল: ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখের প্রথম প্রহর থেকেই আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও র‌্যালি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। ক্ষনিকের মধ্যে এক মিলনমেলায় পরিণত হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদের সাংস্কৃতিক মঞ্চে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি, যেমন পারো তেমন সাজো ইত্যাদির মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানসহ অতিথিবৃন্দ।  

এছাড়া উপজেলা শিশুপার্ক চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলা বসে। যেখানে গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ ও খাবারের আয়োজন দর্শনার্থীদের আকর্ষণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহানর সাথী, অতিরিক্ত কৃষি অফিসার হৈমন্তী রানী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণি সম্দ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ, উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্র্মকতা মো, রেজাউল করিম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও নজরুল ইসলাম, শহিদুল ইসলাম ব্যাপারী, যুবদলের সদস্য সচিব নয়ন আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট'র সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু, আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে রাজারহাটবাসী নতুন বছরকে বরণ করে নেয় আনন্দ, উৎসব ও ঐতিহ্যের আবহে।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত
ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত
ভেটেরিনারি অনুষদকে হারিয়ে বাকৃবির কৃষি অনুষদের শিরোপা অর্জন
ভেটেরিনারি অনুষদকে হারিয়ে বাকৃবির কৃষি অনুষদের শিরোপা অর্জন
নড়াগাতীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ৪ জনকে জরিমানা
নড়াগাতীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ৪ জনকে জরিমানা