• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫ লাখ কর্মচারী নিয়োগ করবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৫ এপ্রিল ২০২৬, ০২:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশজুড়ে কর্মসংস্থান বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার—একযোগে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোতে শূন্য পদ পূরণে ইতোমধ্যে নিয়োগ কার্যক্রমও এগিয়ে চলছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে এ তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থায় বর্তমানে ২৮৭৯টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সারা দেশে খেলাধুলার সুযোগ বাড়াতে শহর ও গ্রামে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা জমিতে উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলা হবে।

ডিজিটাল খাতের উন্নয়নেও উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, হাই-টেক ও সফটওয়্যার পার্কসহ আইসিটি সেন্টারগুলোকে কার্যকরভাবে পরিচালনা এবং দেশে পেপালের কার্যক্রম চালুর লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

ক্রীড়াবিদদের সহায়তায় সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ইতোমধ্যে ভাতা পেয়েছেন।

এছাড়া বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুবিধা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ‘সার্টিফিকেট অব এলিজিবিলিটি’র ভিত্তিতে ভিসা পাওয়ার আগেই ঋণ গ্রহণের সুযোগ সহজ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি : তথ্যমন্ত্রী
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি : তথ্যমন্ত্রী
সচিব হিসেবে  যোগদান করলেন বিলকিস জাহান রিমি
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি
প্রধানমন্ত্রী বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন কাল
প্রধানমন্ত্রী বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন কাল